
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণ, নিপীড়ন ও মাদকমুক্ত ক্যাম্পাস চাই ব্যানারে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন নিপীড়ন বিরোধী মঞ্চ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া দর্শনের বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, আমদের বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। শুধু ছাত্ররা না শিক্ষকরাও নিপীড়নের শিকার হচ্ছে। কোনো বিষয়ে দরখাস্ত করা হলে দরখাস্ত রাখা হয়; কালক্ষেপণ করা হয়। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করলে এ ধরনের অন্যায় নিপীড়ন প্রতিহত করা যাবে।
মাহফুজ ইসলাম মেঘ বলেন, বিশ্বিবদ্যালয়ের শিক্ষদের একটা বড় স্থান রয়েছে তারপরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সে সম্মানের জায়গা আজ নেই। জাবিতে শিক্ষক জনি ও শিক্ষক ও সাবেক প্রক্টর ফিরোজ যেভাবে নিপীড়কদের আশ্রয় দেয়, তাদের প্রতি শিক্ষক হিসাবে শ্রদ্ধার জায়গা কতটুকু থাকবে তা নিয়ে সংক্ষিত আমরা। এরকম শিক্ষকরা কিভাবে শিক্ষক পদে নিয়োগ পায় তা নিয়ে আমাদের প্রশ্ন করা উচিৎ। আমরা অবন্তীকার আত্মহুতি ভুলবো না তার এ আত্মাহুতি চিরদিন স্মরণ করবো।
ইতিহাসের অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ফাইরুজ অবন্তীকার আত্মহত্যা করে নাই তাকে কাঠামোগতভাবে হত্যা করা হয়েছে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত হত্যাকান্ড এবং নিপীড়ক তৈরি কারখানা হিসাবে কাজ কাজ করছে। একজন শিক্ষক যাকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় কিভাবে একজন শিক্ষার্থীকে নির্যাতন ও অশ্লীলভাবে গালাগাজ করে। এছাড়াও জাবির আন্দোলনের ঢেউ প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের লাগে। সকল বিশ্ববিদ্যালয়ের মাদক,ধর্ষণ,নির্যাতন ও নিপীড়ন মুক্ত করতে চাই এবং শিক্ষক- শিক্ষার্থীদের এসব বিষয়ে প্রতিবাদ করতে হবে। এছাড়াও শিক্ষক নিয়োগের সময় গুন্ডা মাস্তানকে দেওয়া হয় এবং তাদেরকে আবারও নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয়। তাহলে কিভাবে শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা পাবে বিশ্ববিদ্যালয়ের কাজ থেকে।