
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত পাবনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নৃবিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মো. নাঈম খন্দকারকে সভাপতি এবং ইংরেজি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী এস. এম. তানিম হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি হিসেবে নাঈমুর রহমান নাঈমকে দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সদ্যবিদায়ী সভাপতি আমিনুর সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে ২৫ জন, যুগ্ম সম্পাদক হিসেবে ২৫ জন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ৩০ জনের নাম ঘোষনা করা হয়েছে।
এছাড়া কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন কোষাধ্যক্ষ হাসিব বিন আব্দুল হাই, দপ্তর সম্পাদক এইচ.এম. অভি, উপ-দপ্তর সম্পাদক নুসরাত জাহানদ প্রচার সম্পাদক মাহফুজা মাহজাবিন মীম, উপ-প্রচার সম্পাদক মোছাঃ অলিভা খাতুন, প্রেস ও মিডিয়াবিষয়ক সম্পাদক মোঃ নিশান খান, উপ-প্রেস ও মিডিয়াবিষয়ক সম্পাদক অভিক আশরাফ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মোঃ রাসেল শেখ, উপ-অনুষ্ঠানবিষয়ক সম্পাদক ধ্রুব দেব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. মেহেরাব হাসান সিদ্দিকী, উপ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক তৌফিক ইলাহি, যোগাযোগবিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, উপ-যোগাযোগবিষয়ক সম্পাদক তাহসিনা ইসলাম, ছাত্রবৃত্তি সম্পাদক(ছাত্র) কনক কুমার পোদ্দার , ছাত্রবৃত্তি সম্পাদক(ছাত্রী) সুমাইয়া সুলতানা, নারী বিষয়ক সম্পাদক তাহিয়া আফরোজ, প্রকাশনা সম্পাদক মোঃ ইখলাস।
এছাড়া অভ্যর্থনাবিষয়ক সম্পাদক সুমাইয়া সানজিদা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাহবুব দ্বীপ, উপ প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রিফাত, উচ্চশিক্ষাবিষয়ক সম্পাদক অনন্যা রহমান, উপ-উচ্চশিক্ষাবিষয়ক সম্পাদক ফাওজিয়া তাসনিম, ক্যারিয়ারবিষয়ক সম্পাদক সাদিয়া নওরীন শ্রুতি, উপ-ক্যারিয়ারবিষয়ক সম্পাদক খন্দকার মুবাশশিরা তাবাসসুম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সাদমান মাহমুদ শিহাব, উপ-সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এস এম সাজিদ রহমান, পরিবেশবিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, উপ-পরিবেশবিষয়ক সম্পাদক অনন্যা ঘোষ, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক মোঃ সাব্বির রহমান, উপ-স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক রোকসানা।