
ঢাবি প্রতিনিধি
‘Riding for future’ স্লোগানকে সামনে রেখে আজিমপুর মর্নিং রাইডার্স ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৪ সেশনের জন্য জাবির আব্দুল্লাহকে সভাপতি ও ফারহান ফুয়াদ সিয়ামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটিতে দায়িত্ব প্রদান করা হয়।
গত সোমবার আজিমপুর মর্নিং রাইডার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠান ও মেম্বার্স মিটআপে এ নতুন কমিটি গঠিত হয়। নির্বাচক প্যানেলে ছিলেন মর্নিং রাইডার্স ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, হাসান আল বান্না এবং আরিব মাহমুদ। কমিটি গঠন শেষে নির্বাচকবৃন্দ খুব ভোরে ঘুম থেকে ওঠা ও রাইডিং এর উপকারিতা নিয়ে কথা বলেন এবং দায়িত্বপ্রাপ্তদের প্রতি শুভকামনা জানান।
ক্লাবটির অন্যতম উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমি অনেকগুলো সাইক্লিং ও রাইডিং ক্লাবের সাথে যুক্ত আছি। প্রতিদিন ভোরে নিয়মিত এক্সারসাইজ করা প্রতিটি মানুষের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আমরা আজিমপুরের তরুণ প্রজন্মকে নিয়ে এই রাইডার্স ক্লাবের যাত্রা শুরু করি। এতে শিক্ষার্থীদের সুস্থতা, পড়াশোন