
তারেক মুহাজির, জাবি প্রতিনিধি
বিগত জুলাইয়ের ১৪, ১৫ ও ১৭ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সংঘটিত ছাত্রলীগের হামলায় জড়িত থাকায় প্রমাণ সাপেক্ষে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৩ (২) (গ) ধারা’ মোতাবেক সরকার ও রাজনীতি বিভাগের বিভিন্ন ব্যাচের ২১ জন ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়।
গত ১৭ মার্চ ২০২৫ এ অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হলেও ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ৪৪ ব্যাচের ফরহাদ ও কাজী বিজয়, ৪৫ ব্যাচের আল রাজী সরকার ও জুবায়ের, ৪৬ ব্যাচের রিজওয়ান রায়হান ও নাহিদ ফয়সাল, ৪৭ ব্যাচের সজিব সাজ, আরশাদ হিমেল, আরিফিন সানি, ফাহিম, মাবরুক জোয়াদ, ওবায়দুর মেহেদী, মেহেদি হাসান ও নীরব, ৪৮ ব্যাচের নয়ন, শুভ, মিনহাজ ও কাব্য, ৪৯ ব্যাচের রাইয়ান রাতুল ও ইমাম রিসান এবং ৫০ ব্যাচের জাহিদুল ইসলাম জাহিদ।