
জামালপুর প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এম ই পি (MEP) গ্রুপের সহযোগী সম্মেলন।
মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলার বেলটিয়ার লুইজ ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে এই সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সম্মেলনে এম ই পি গ্রুপের ডিস্ট্রিবিউটর মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং ডিভিশনাল ম্যানেজার মোঃ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডেপুটি ম্যানেজার মোঃ আমানত হোসাইন আমান।
অনুস্থানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামালপুর ইলেক্ট্রিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রোকন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা ইলেক্ট্রিক মালিক সমিতির নেতৃবৃন্দ ও ইলেক্ট্রিক ব্যবসায়ীরা।
সম্মেলনে বক্তারা ব্যবসার প্রসার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।