
জামালপুর প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্রগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
আজ দুপুরে স্থানীয় রেলগেইটপাড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিন শেষে দয়াময়ী চত্বর গিয়ে শেষ হয়।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজিব খান ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার মনজু।
এ সময় বিএনপির নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।