
জামালপুর প্রতিনিধি
জামালপুরে ভুট্টা ক্ষেত থেকে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ইসলামপুর উপজেলার পল্টন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জুয়েল শেখ মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের বাসিন্দা। তার পিতা আবু হানিফ ও মাতা আভিজা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ভুট্টা ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।
এ বিষয়ে ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম গাজী জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।