
জামালপুর প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়ীয়া পুরাতন ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহর বিএনপির সভাপতি মো: লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্ মো: আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এড. শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন এমপি।
ইফতারের পূর্বে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রমজানের পবিত্রতা রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে শহর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান। ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।