
জামালপুর প্রতিনিধি
জামালপুরে জাতির সূর্য্য সন্তানদের স্মরণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে
দিবসটি উপলক্ষ্যে আজ সকাল ৭ টার সময় জেলা বিএনপির আয়োজনে সরকারী আশেক মাহমুদ কলেজ গেইট মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে স্থানীয় ফৌতি গোরস্থানে গিয়ে শেষ হয়।
পরে, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক , জামালপুর-৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এসময়, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।