– নৌ প্রতিমন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নির্বাচনী এলাকার বিরলে আজ সকালে প্রভাত ফেরীতে অংশ নিয়ে শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধরী বলেন
লজ্জার বিষয় যারা মাতৃভাষাকে এগিয়ে নেয়নি, শ্রদ্ধা করেনি, সংরক্ষন করেনি কিন্তু রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল। তারাই আজ শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানায়। তাদের শ্রদ্ধা, সন্মান শহীদ মিনারে আর শহীদের প্রতি নয় অন্য জায়গায় আমরা তা বুঝি। আজকে আমরা গর্ব করে বলতে পারি যে যাত্রা বঙ্গবন্ধু শুরু করেছিল ও জাতিকে সংগ্রামী জাতিতে পরিনত করেছিলেন। বঙ্গ সভায় যে রুপরেখা দিয়েছিলেন ১৯৭৫ সালে হত্যার পরও তা বাস্তবায়ন হয় নি। ২০০১ সালে জোড় করে ক্ষমতায় আসার পর মাতৃভাষা ইনিষ্টিটিউটের সকল কার্যক্রম বন্ধ করে রেখেছিল। এক চুল পরিমান কাজ তারা এগিয়ে নেয় নি। মাতৃভাষার যে অর্জন তা ধুলিষাৎ করতে চেয়েছিল তারাই আজ শহীদ মিনারে এসে মায়া কান্না করে।
তিনি আরও বলেন যারা মাতৃ ভাষার জন্য জীবন দিয়ে ১৯৫২ সালে সংগ্রামে রক্ত দিয়ে পৃথিবীকে জানান দিয়ে বাংলাদেশকে আজ প্রতিষ্ঠিত করেছে। আজ শিশুরা আগামীর ভবিষৎ বাংলাদেশ তারা জানে ২১ শে ফেব্রুয়ারী, আমার ভাষা, শহীদ মিনার কি এটাই আমাদের বড় প্রাপ্তি। বাংলাদেশকে আজ তাবৎ দুনিয়ার মানুষ জানে।
যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল,মা বোনদের হত্যা ও ধর্ষন করেছে, তারা পাকিস্তানি ভাব ধারায় দেশ পরিচালনা করতে চেয়েছে। বাংলাদেশকে যেন আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে না পারি তার জন্য তারা নানা কর্মকান্ড করেছে। জিয়ার হাত ধরে এরশাদ ও খালেদা পাকিস্তানি ভাব ধারায় দেশ পরিচালনা করার চেষ্টা করেছে।
বাংলাদেশকে যেন আমরা তুলে ধরতে না পারি সব কর্মকান্ডই তারা করার চেষ্টা করেছে। আর তাদের জন্যই বাংলাদেশ কাঙ্খিত লক্ষে পৌছাতে পারে নি। কিন্তু আজ আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশকে তাবৎ দুনিয়ার মানুষ চেনে আর কাঙ্খিত জায়গায় পৌছাতে পেরেছি।
আজ যারা মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে তারা জানে ১৯৪৮ সালের ১১ই মার্চ যেযত্রা শুরু হয়েছিল তা ২১ ফেব্রুয়ারীতে রক্ত দিয়ে তা আমরা প্রতিষ্ঠা করেছিলাম। তাবৎ দুনিয়ায় আজ তা আলোচনা হচ্ছে। তাই আজ আমাদের শোকের দিন নয় আনন্দের দিন আমরা রক্ত দিয়ে তাবৎ দুনিয়াকে জানিয়ে দিয়েছি ন্যায্য দাবির জন্যই রক্ত দিয়েছি।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্ত বৃথা যায়নি। জাতির পিতার ২৩ বছরের সংগ্রাম ন্যায় ও সত্য তা প্রমান হয় পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের শত ভাগ শিশু আজ স্কুলে যায়, খাদ্যে স্বয়ংসম্পূর্ন, বস্ত্রহীন নেই, গৃহহীন নয়। কিন্তু পাকিস্তান আজ দেউলিয়া হয়েছে বলে মন্তব্য করেন।
উপজেলা নির্বাহী অফিসার আফসানা কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিরল পৌর সভার মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর ও সাধারন সম্পাদক বাবু রমা কান্ত রায় প্রমুখ সহ অনেকে।
