ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মুক্তিযোদ্ধাদের বলেন জিয়াউর রহমান ছিলেন ভীতু কিন্তু তাকে খেতাব দেওয়া হলো বীর উত্তম। আর আমরা সামনের সারির মুক্তিযুদ্ধা হয়েও কোন খেতাব পাইনি। মুক্তিযুদ্ধের সময় সশস্ত্রবাহিনীর সদস্যেদের থেকে ও গেরিলা বাহিনীরা বেশি ঝুকি নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলো।
এর আগে সকাল ১০ ঘটিকায় নিজাম সরকারি কলেজে বঙ্গবন্ধু মূরাল উদ্বোধন করেন।
১৯ জুন সোমবার সকাল ১১ ঘটিকায় উদ্বোধন হলো মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ভবন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। মিরসরাই মুক্তিযোদ্ধা কমন্ডার কবির আহম্মদের সভাপতিত্বে, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য মিরসরাই -১ থেকে বারবার নির্বাচিত এমপি বীর মুক্তিযুদ্ধা সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল। আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মিরসরাই নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মিরসরাই পৌরসভা মেয়র গিয়াস উদ্দিন, ১৪ নং ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ১২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, ১১ নং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাষ্টার, করের হাট চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি নয়ন ধুম সহ বীর মুক্তিযুদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবিরা।
