
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা জীবন জীবিকায়নে উপকারভোগীদেট মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেছে টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিট।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের সদর উপজেলার আলিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহীন। কার্যনির্বাহী সদস্য সাদেকুল আলম খোকার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইউনিট লেভেল কর্মকর্তা ইজ্জত আলী খান,আজীবন সদস্য ও পিআরসি সদস্য শহীদুল্লাহ খান শহীদ,দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া ও প্রোগ্রাম কো অর্ডিনেটর মনিরুল ইসলাম প্রমূখ।
সেক্রেটারি জিয়াউল হক শাহীন বলেন,
দাইন্যা ইউনিয়নের দুইটি ওয়ার্ডের ১৪৫ জনকে সহায়তা দেওয়া হয়। গরু পালনে ৪৫ হাজার করে, ছাগল পালনে ৩০ হাজার, কৃষি সহায়তা ৩০ হাজার,হাঁস-মুরগি পালনে ২৫ হাজার, ক্ষুদ্র ব্যবসা ৩০ হাজার ও ভ্যান রিক্সা জন্য ৪৫ হাজার টাকা করে দেওয়া হয়।
১ম পর্যায়ে তাদের এরআগে দেওয়া হয়েছিলো এবার দ্বিতীয় পর্যায়ে তাদের সহযোগিতা দেওয়া হলো।