ফরিদপুর প্রতিনিধি
আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ফরিদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক এবং সাধারণ সম্পাদক জনাব শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জনাব মোঃ ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফরিদপুর, প্রফেসর জনাব অসীম কুমার সাহা, অধ্যক্ষ, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, প্রফেসর জনাব কাজী গোলাম মোস্তফা, অধ্যক্ষ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর, সকল উপজেলার উপজেলা চেয়ারম্যানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
