
ঠাকুরগাঁও প্রতিনিধি
মোঃ ইয়াসিন আরাফাত বর্ণ
২০ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে এক মতবিনিময় সভার ব্যবস্থা করা হয়। সেই সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক ও সদর পৌর বিএনপির সভাপতি জনাব শরীফুল ইসলাম শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ফুটবল অঙ্গনের প্রাক্তন সুনামধন্য খেলোয়াড়েরা ফারুক,রনি,রানা,অপু আরো অনেকে।
উক্ত সভায় সভাপতি ঠাকুরগাঁও পুলিশ সুপার ও সকল ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সকল সদস্যদের অনুমতিক্রমে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।এই কমিটি এখন থেকে পুরোপুরি ভাবে ঠাকুরগাঁও ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সকল দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটি পরিচয়
সভাপতি:জনাব উত্তম প্রসাদ পাঠক(সুযোগ্য পুলিশ সুপার ঠাকুরগাঁও)
সহ সভাপতি ১: মোঃ সাইফুল আলম সরকার নবাব
সহ সভাপতি ২:খোকন দাস
সাধারণ সম্পাদক:এ.কে. এম.হাসানুজ্জামান বিপ্লব
সহ সাধারণ সম্পাদক:বেলাল হোসেন কালু
অর্থ সম্পাদক: জুয়েল সরকার
দপ্তর সম্পাদক: আসাদুজ্জামান শামীম
সদস্য ১: আফজাল
সদস্য ২:আলীম
সদস্য ৩:তাপস
সদস্য ৪:আপেল
সদস্য ৫: জয়নুল
সদস্য ৬: মিথিলা