মোঃ সোহেল
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
১৭/০৮/২০২৩ তারিখ হতে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
আজ সকালে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্রে গিয়ে পরিদর্শন করেন জেলা প্রশাসক।
কোন প্রকার নকলের ছাড় দেওয়া হবে না বলে তিনি সকলের উদ্দেশে জানান। এবং শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা বেশি হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে তিনি ভোরের বাংলা নিউজকে জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সজাগ রয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন জনাব মো: সফিকুল ইসলাম, উপপরিচালক (স্থানীয় সরকার) ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
