জয়পুরহাট সংবাদদাতা
জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানা এলাকায় ০৫-০৯-২০২৩ খ্রিঃ সময় ১৬:৫০ ঘটিকায় জনাব মোঃ শাহেদ আল মামুন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জয়পুরহাট এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন (পিপিএম), এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান মিজান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করে জয়পুরহাট জেলার সদর থানাধীন ধলাহার ইউনিয়নের বালিয়াতৈর এলাকা হইতে আসামী ১। মোঃ রুহুল আমিন (৩০), পিতা-মোঃ নুরুজ্জামান, সাং কল্যানপুর, থানা ও জেলা-জয়পুরহাট এর হেফাজত হইতে সর্বমোট ২৮০(দুইশত আশি) পিচ Tapentadol Tablets উদ্ধার পূর্বক গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জয়পুরহাট সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
