জয়পুরহাট সংবাদদাতা
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় ১২-০৯-২০২৩ খ্রিঃ সময় ২০:১০ ঘটিকায় জনাব মোঃ শাহেদ আল মামুন জেলা গোয়েন্দা শাখা, জয়পুরহাট এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান মিজান, এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন (পিপিএম) সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করে জয়পুরহাট পাঁচবিবি থানাধীন আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া গ্রাম এলাকা হইতে আসামী ১। মোঃ আছলাম হোসেন(৪১), পিতা-মোঃ আফজাল হোসেন, সাং-রামনগর(ফকির পাড়া), থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাট এর হেফাজত হইতে সর্বমোট ৫০(পঞ্চাশ) বোতল FAIRDYL উদ্ধার পূর্বক গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
