ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়ন এ খৈয়াছরা ঝর্ণার মুখে সুকান্ত কুমার রায় নামক ব্যাক্তি ছয় মাস আগে থেকে পতিত জমিতে একটি শিশুদের খেলার জন্য একটা প্লেফোর ও ঝর্ণায় আগত অতিথিদের খাওয়ার জন্য ক্যাফে তৈরি করার কাজে শুরু করেন।
কিন্তু পতিত জমিতে কোন ক্যাফ করা যাবেনা এই মর্মে উপজেলা পরিষদ থেকে নিষেধাজ্ঞা প্রদান করে
সুকুমার রায় কে নোটিশ প্রদান করা হয়।
পরবর্তীতে সুকুমার রায় ভবনের অনুমোদন প্রাপ্তের জন্য উপজেলা পরিষদে আবেদন করলে উপজেলা প্রশাসন ভবন নির্মাণের অনুমোদন প্রদান করেন।।
কিন্তু গত ৫/৬/২৩ খ্রিষ্টাব্দ হঠাৎ করে সুকুমার রায়ের নির্মাধীন ক্যাফ ও শিশুদের প্লে-জোন ভেঙ্গে ফেলে।
তারই পরিপ্রেক্ষিতে বিনা নোটিশে নিজস্ব অনাবাদি পতিত জমিতে শিশুদের জন্যে প্লে জোন ও একটি ক্যাফের জন্যে নির্মিত ঘর ভেঙ্গে ফেলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন হোমিও চিকিৎসক সুকুমার রায়।

