
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওরাবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: পনির হোসেন (৫২) কে গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকী সাতানী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পনির হোসেন উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামের আ:সত্তার কালুর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা বলেন,’ গ্রেফতারকৃত পনিরের বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ আরো মামলা রয়েছে।’