
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দশনাকান্দা গ্রামে বাগান থেকে বিধবা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই নারীর নাম আয়শা বেগম (৫৫ )।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় ঝালকাঠি সদর থানা পুলিশ খবর পেয়ে মৃতুদেহ উদ্ধার করে।পরবর্তীতে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
১২ বছর পূর্বে আয়েশার স্বামী রশিদ শরিফের মৃত্যু হয়।আয়শা বেগম ২ ছেলে ও ১ মেয়ের জননী।
নিহতের পরিবারের অভিযোগ, আশয়া বেগমের সাথে তার চাচাতো শ্বশুর মালেক শরিফ ও একই বাড়ির জব্বার আলীর সাথে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। এই কারণে তাকে বাড়িতে একা পেয়ে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে অন্য একটি বাড়ির বাগানে নিয়ে তাকে হত্যা করে ফেলে রাখে।
আয়শা বেগমের শরিরে কোন ধরণের আঘাতের চিহ্ন ছিল না। তবে তার জিহ্বা বের হওয়া ছিল এবং তার দুই চোখ থেকে রক্ত ঝড়ে ছিল। শাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।