যশোর সংবাদদাতা
শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) জনাব নিশাত আল নাহিয়ান, নাভারন সার্কেল ও জনাব সুমন কুমার ভক্ত, অফিসার ইনচার্জ, ঝিকরগাছা থানার নেতৃত্বে ঝিকরগাছা থানা পুলিশের একটা চৌকস টিম একই তারিখ ১৮:৩০ ঘটিকায় ঝিকরগাছা থানাধীন ০২ নং মাগুরা ইউনিয়নের কায়েমকোলা বাজারস্থ তরিকুল ইসলাম(৩২), পিতা- রুহুল আমিন, সাং- কায়েমকোলা, থানা- ঝিকরগাছা, জেলা-যশোর এর চায়ের দোকানের সামনে চায়ের দোকানের সামনে হইতে স্বর্ণ চোরাকারবারি ১। মোঃ মাসুম বিল্লাহ (৩২), পিতা-শাহজাহান আলী, সাং-গোপালপুর, ডাকঘর- হাটযাদবপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ ও ২। মোঃ শাহীন আলম (৩৩), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং- বালিয়া ভেকুটিয়া, থানা-কোতোয়ালি, জেলা-যশোর দ্বয়কে গ্রেফতার করেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মী, সহকারী কমিশনার ভূমি,স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আটককৃত ব্যক্তিদ্বয়কে তল্লাশীকালে মোঃ মাসুম বিল্লাহ এর কোমরে বিশেষ কায়দায় বানানো কালো কাপড়ের বেল্ট দ্বারা কোমরে বাধা অবস্থায় ০৪ পিস বড় স্বর্ণের বার (যার প্রতিটির গায়ে 1KILO লেখা এবং ৬ পিস স্বর্ণের বার, যার প্রতি তার গায়ে 10 tolas লেখা আছে) উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬৯৫ গ্রাম। যার বাজার মূল্য অনুমান ৪.৭ কোটি টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
