
জান্নাতুল বাকী
শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫শত গ্রাম গাজাসহ ৩ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জনসহ ১১ জন আসামীকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ। ২৪ডিসেম্বর শুক্রবার রাতে ঝিনাইগাতী উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কাঠ ব্যবসায়ী মোঃ ইদ্রিছ আলী (৫০) উপজেলার মোল্লাপাড়ার গ্রামের মৃত আঃ আজিজের ছেলে। ৫শত গ্রাম গাঁজাসহ ফাকরাবাদ গ্রামের মোজাফফর আলীর ছেলে মোঃ আক্তার হোসেন (২৮) এবং মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৫) সহ সি.আর ওয়ারেন্টভুক্ত ৮ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর নির্দেশে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বছির আহমেদ বাদলের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ সি.আর ওয়ারেন্টভুক্ত ১১ জনকে গ্রেফতার করা হয়।
এ্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা ও গাজা সহ গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জনসহ ১১ আসামীদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।