
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে তানিয়া তেরেসার বিরুদ্ধে অর্থআত্মসাৎ এর অভিযোগ করেন সুমাইয়া আক্তার তন্নী নামের এক নারী পার্লার ব্যবসায়ী।
মামলার নথিতে ভুক্তভোগী সুমাইয়া আক্তার তন্নী উল্লেখ করেন আমি একজন মহিলা ব্যবসায়ী বটে। আসামীর সহিত আমার ব্যাবসায়িক পরিচয়ের সুবাদে আসামী তানিয়া তেরেসা(৩০) ব্যবসায়িক প্রয়োজনে আমার নিকট থেকে ৩ (তিন) মাস পূর্বে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা হাওলাত নেন। আসামী আমার নিকট থেকে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা হাওলাত হিসেবে গ্রহন করে ৩ (তিন) মাসের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আসামী আমার টাকা ফেরত না দিয়ে নানা ধরনের বাহানা শুরু করেন, উক্ত টাকা আমি ফেরত চাহিলে আমার পাওনা টাকা পরিশোধের জন্য বিগত ইং ১৩/০৩/২০২৫ তারিখে আসামীর নামীয় SB A/C No. 1101006586899, চেক নং- JSBB No. 0195395 টাকার পরিমান ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা যমুনা ব্যাংক লিমিটেড এর একটি চেক প্রদান করেন। আমি উক্ত চেকটি বিগত ইং ১৩/০৩/২০১৫ তারিখে নগদায়নের জন্য আইএফআইসি ব্যাংক পিএলসি, টাঙ্গাইল শাখা, টাঙ্গাইল এ উপস্থাপন করিলে ব্যাংক কর্তৃপক্ষ Insufficient Fund মন্তব্যে চেকটি ডিজঅনার করেন। পরবর্তীতে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে মামলা করতে বাধ্য হই এবং তৎপ্রেক্ষিতে আসামীকে ৩০ দিনের সময় দিয়া বিগত ইং ২০/০৩/২০২৫ তারিখে লিগ্যাল নোটিশ প্রদান করি। এমতাবস্থায় আমি আসামীকে ৩০ দিনের সময় দিয়া ২০/০৩/২০২৫ ইং তারিখে লিগ্যাল নোটিশ প্রদান করিলে আসামী নোটিশ প্রাপ্ত হইয়া কোন পদক্ষেপ গ্রহন না করায় এবং উক্ত বিষয়ে আসামীকে নোটিশের মাধ্যমে অবগত করানো সত্বেও কোন পদক্ষেপ গ্রহন না করায় মোকদ্দমার কারণ উদ্ভব হইয়াছে। আসামী তাহার ব্যাংক হিসাবে টাকা না থাকা স্বত্তেও আমার সহিত প্রতারণা করিয়া আসামী আমাকে উক্ত চেক প্রদান করেন। আসামী প্রতারণা করিয়া বাদীর নিকট বিশ্বাস জনাইয়া উক্ত টাকা প্রদান না করিয়া ৮,০০,০০০/-টাকা ক্ষতি করিয়াছে। আসামী চেক প্রদান করিয়া অর্থ পরিশোধে ব্যার্থ হওয়ায় ১৮৮১ সনের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারার অপরাধ করিয়াছে। আসামীর প্রদত্ত চেক, ব্যাংক কর্তৃপক্ষের ডিজঅনার স্লিপ, আসামীর প্রতি পাঠানো লিগ্যাল নোটিশ এবং
রেজিস্ট্রি ডাক যোগে রেজিস্টি রশিদ এর ফটোকপি অত্র আরজীর সহিত সংযুক্ত করিয়া দেওয়া হইল। সেমতে বিজ্ঞ আদালতের কাছে আমার বিনীত প্রার্থনা হুজুরাদালত অনুগ্রহ পূর্বক আসামীর প্রতি গ্রেফতারী পরোয়ানা জারী করে আমাকে ন্যায় ও সুবিচার করিতে মর্জি হয়।