
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন-এর এক যুগ পূর্তি উপলক্ষে টাঙ্গাইলে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের তৃতীয় তলার ভিআইপি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, সহ সভাপতি কাজী তাজউদ্দীন রিপন, ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুনসহ স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে যমুনা টেলিভিশনের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় বক্তারা বলেন, যমুনা টেলিভিশন দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি ইতোমধ্যে দর্শকদের আস্থা অর্জন করেছে।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা একসাথে কেক কেটে যমুনা টেলিভিশনের ১২ বছর পূর্তি উদযাপন করেন।