
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত রূপসী বাংলা হোটেল ও রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে রূপসী বাংলা হোটেল ও রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে।
অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের অধিকার সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।