
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গত ১৪ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ২৭০০০ কৃষি কার্ড প্রদান করবেন এবং আর নয়টি জেলায় একই সাথে কৃষি কার্ড প্রদান করা হবে। সারা দেশেই পর্যায়ক্রমে কৃষকরা এই কার্ডগুলো পাবে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতির পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখে বাংলার ঐতিহ্যকে ধারণ করে আমি গর্বিত একটি জাতীয় প্রোগ্রাম এই টাঙ্গাইলের মাটিতে উদ্বোধন হচ্ছে। ঐদিন টাঙ্গাইলে বৈশাখী মেলা, কৃষি মেলা ও মৎস্য ও প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন,টাঙ্গাইলের মাওলানা ভাসানী, যে ভাসানী কৃষকদনের জন্য আন্দোলন করেছে, সেই টাংগাইল থেকেই কৃষি কার্ডের উদ্বোধন করা হচ্ছে। এটা অত্যন্ত গর্বের বিষয়।
এ সময় তার সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব মো: সাইফুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, স্পেশাল সিকিউরিটি ফোর্স এর মহাপরিচালক মেজর জেনারেল মাহাবুবুস সামাদ চৌধুরী, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।