
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি ড্রেসরুলস অনুসরণ করে নির্ধারিত পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা; জেলার সকল সার্কেল কর্মকর্তা এবং টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।