
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের বাসাইলে ফোর ব্রাদার্স লিমিটেডকে প্রতি ৫ লিটারে ৩২০ মিলি লিটার ডিজেল কম দেয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভাম্রমান আদালত।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
জানা যায়,ডিজেল, পেট্রোল ও অকটেন জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে বাসাইল উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ডিজেল ইউনিটে প্রতি ৫ লিটারে ৩২০ মিলিলিটার কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘনে ৪৬ ধারায় ফোর ব্রাদার্স লিমিটেডকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান,আমাদের এরকম অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।