
খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ে টুয়ার্ডস সাস্টেনেবিলিটির অন্যতম শাখা ’টুয়ার্ডস সাস্টেইনেবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক’ এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডেভলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থী কারিনা সিদ্দিকা এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী সুমিত কুমার সেন।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৩০ জন সদস্য নিয়ে এই নতুন কমিটি গঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সানজিদা খাতুন, কোষাধ্যক্ষের দায়িত্বে পেয়েছেন সজিব মাহমুদ। সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুর রহিম নিশান,অফিস সম্পাদক প্রকাশ বিশ্বাস,গবেষণা ও উদ্ভাবন সম্পাদক হুমায়রা চৌধুরী,মানব সম্পদ সম্পাদক আশরাফ ফাহিম অনিক,মিডিয়া সম্পাদক মাহিনুল হক আবির,ইভেন্ট সম্পাদক মোছা:মেহের আফরোজ মৌরি,প্রচার সম্পাদক নাজমুস সাকিব খান।সাস্টেনেবিলিটি দূত হিসেবে আছেন মুসতাকিন রনি,ফাতিমা তুজ জহুরা,সাহিনুর আক্তার রিয়া,সোওরব মিস্ত্রি, নাহিদ হাসান,আব্দুল্লা আল আবিদ খান,অনয় চাকমা,তানিয়া সুলতানা নিপা,এসে এম রেদাওনুর রহমান,সুকি মারমা,রেশমি চাকমা,মো: নুর আলম, শেখ আরিফ আহমেদ, শেখ সুজন আহমেদ।
Towards Sustainability Khulna University Network (TSKUN) হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন, যা পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়নের ধারণা ছড়িয়ে দিতে কাজ করে। সংগঠনটি শিক্ষার্থীদেরকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করে এবং ক্যাম্পাসে টেকসই জীবনধারা গড়ে তোলার প্রচেষ্টা চালায়। গত এক বছরে TSKUN নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো “Somotay Tarunno – Youth for Equality Project” এর আওতায় দুই দফায় মোট দুটি সেশন আয়োজন, যেখানে তরুণদের মধ্যে সমতা, অন্তর্ভুক্তি ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও TSKUN একাধিক Climate Strike ও পরিবেশ সচেতনতা কার্যক্রম আয়োজন করেছে এবং এর মূল সংগঠন Towards Sustainability-এর প্রতিটি উদ্যোগে Organizing Partner হিসেবে কাজ করেছে, যা সংগঠনটির সক্রিয় ভূমিকা ও টেকসই ভবিষ্যৎ গঠনে অঙ্গীকারকে প্রতিফলিত করে।