নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (২৫ জুলাই) ডিএনসিসির মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের ১৬ তম দিনে সকাল থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ০৭টি মামলায় মোট ০২ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকাধীন বাড়িওয়ালাকে সতর্ক করে দেওয়া হয়। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ডেঙ্গু প্রতিরোধে সকলের কাছে সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য সবাইকে ভূমিকা রাখার জন্য আহবান করা হয়।
তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। নিজে সুস্থ থাকি, অপরকেও সুস্থ রাখি।
