মোঃ মনজিরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর ডোমারে নারী ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, হয়েছে। শনিবার বিকেল ৪ টার সময় ডোমার উপজেলা পরিষদের আয়োজনে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে ডিমলা নারী ফুটবল একাদশ দলকে ১-০ গোলে পরাজিত কর ডোমার নারী ফুটবল একাদশ দল বিজয় অর্জন করে

প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার, সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন।
উদ্বোধনী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের (ডোমার ডিমলা) জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, আফতাব উদ্দিন সরকার। ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত, ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার পূবন আখতার, ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু, ডোমার ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, জেলা পরিষদ সদস্য মেহেরুন আক্তার পলিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কার্নিজ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা, আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, ডিমলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লুৎফর, রহমান, ডোমার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিয়ার রহমান রতন, ডোমার বহুমূখী উচ্চ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম প্রমূখ।
