মোঃ মনজিরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী জেলার ডোমারে ভিত্তিবীজ, আলু উৎপাদন খামারে চলতি মৌসুমে ৪২০ একর জমিতে আলু চাষ করা হয়েছে। ইতিমধ্যে জমি থেকে আলু তোলার, কাজ চলছে খামারটিতে বিশাল আকারের খামারটিতে এখন শুধুই চলছে আলু তোলার কাজ। জমি থেকে আলু তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, শ্রমিকরা, ভোর থেকে মাঠ থেকে আলু তুলছেন। পুরুষ ও নারী শ্রমিকরা আলু তুলছেন নিবির ভাবে খামারের, প্রায় সব জমিতে এখন চলছে আলু তোলার কাজ। চলতি মৌসুমে, ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আলুর গাছ হতে প্ল্যান্টলেট আলুর চারা হতে মিনিটিউবার বীজআলু বর্তমানে, মিনিটিউবারের আলুর চারা দিয়ে উৎপাদিত আলু তোলার কাজ চলছে। খামারের ১৭ একর জমিতে বিভিন্ন জাতের, মিনিটিউবারের আলু চাষ হয়েছিলো। উৎপাদনও হয়েছে।
ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা জানান, ২০০৭ সাল থেকে এই খামারে প্ল্যান্টলেট হতে মিনিটিউবার (আলুর চারা) উৎপাদন শুরু করা হয়। এবার ১৮ জাতের আলুর, প্লান্টলেটের মাধ্যমে মিনিটিউবারের আলুর চারা দিয়ে আলুবীজ উৎপাদন করা হয়েছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই চারা গুলো জমিতে রোপন করা হয়েছিল।
