
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেছে।
বুধবার বেলা ১১ টার দিকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে রাস্তায় চলমান যানবাহন ও জনসাধারণের ভোগান্তি হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করেন।এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার,অতিরিক্ত পুলিশ সুপার,প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ,টাংগাইল ট্রাফিক পুলিশের টি আই মহদয় সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য অফিসার ও সদস্যগণ।এসময় জেলা প্রশাসক মহদয় সাংবাদিকদের সাথে মহাসড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
এসময় জেলা প্রশাসক জনাবা শরীফা হক বলেন,মহাসড়কে ঘরমুখো মানুষ যেন নিরাপদে যেতে পারে সেজন্য সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সরব আছে।