মিরপুর প্রতিনিধি
বুধবার (০৭ জুন ২০২৩) দুপুরে রাজধানীর মিরপুরে রূপনগর খাল সংলগ্ন লিংক রোডের উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকার খালগুলো দখল হয়ে যাচ্ছে। আগে খালগুলো সিএস দাগ অনুযায়ী অনেক চওড়া ছিল। বর্তমানে মহানগর জরিপে খালগুলো ছোট হয়ে গেছে। ঢাকা শহরকে বাঁচাতে হলে মহানগর জরিপ নয়, সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে। এটি আমার দাবি, কাউন্সিলরদের দাবি। আমি জনগণকে আহবান করছি আসুন আমরা সিএস দাগ অনুযায়ী খালগুলো উদ্ধার করি। সরকারের কাছে দাবি নদীর সীমানা যদি সিএস দাগ অনুযায়ী হয় খালের সীমানাও সিএস দাগ অনুযায়ী হতে হবে। সিএস দাগ অনুযায়ী যেখানে ১১০ফিট চওড়া খাল ছিল মহানগর জরিপে সেটি ১০ফিট হয়ে গেছে। কতিপয় অসাধু লোকজন বাকি ১০০ফিট দখল করে ফেলেছে।
