
তালতলী(বরগুনা)প্রতিনিধি
বরগুনার তালতলীতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল বেলা দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম মামুন’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. ছগির, যুগ্ম আহ্বায়ক এস এম হুমায়ূন, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মামুন, ওলামা দলের সভাপতি খলিলুর রহমান,শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান অমিতসহ বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং জুলাই অভ্যূত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।