
তালতলী (বরগুনা) সংবাদ দাতা :
সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার তালতলীতে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
০৪ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ দিবস পালিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে মিলিত হয় এবং আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পড়ে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা এর সভাপতিত্বে উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবির জোমাদ্দার, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলিয়া বেগম, উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা প্রমুখ।
এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আজাদুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সমবায় সমিতির সদস্যদের স্মার্ট সৃজন হিসাবে রুপান্তরিত করতে হবে এবং তাদের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়িত হবে।