
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি একটি আদর্শিক দল । এদলের নেতা-কর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে স্ব-স্ব কর্ম দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেকে একজন আদর্শিক নেতা বা কর্মী হিসেবে গড়ে তুলতে হবে । আর দলও ওই সকল পরিলক্ষিত আদর্শিক কর্মীকে দলই তাকে যোগ্য স্থানে বসিয়ে দেবে । তিনি আরো বলেন, এজাজুর রহমান শামীম-কে বটিয়াঘাটা উপজেলার দায়িত্ব দেয়া হয়েছে । শামীম ছেলে ভালো । সকলে মিলে তাকে সহযোগিতা করে দলীয় কর্মকাণ্ড-কে আরো বেশি গতিশীল করে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে । দলের নেতাকর্মীদের মধ্যে গ্ৰুপিং থাকবে এটাই স্বাভাবিক । কিন্তু দলের স্বার্থে দলীয় শৃঙ্খলা মেনে সকল গ্ৰুপিং-এর উর্ধ্বে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে । গতকাল ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১ টায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ১নং ও ২ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন-কে কেন্দ্র করে কৈয়া বাজারে স্থানীয় শহীদ আবুল কাশেম ডিগ্ৰী কলেজে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা গুলি বলেন । জলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রুহুল মোমেন লিটন’র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির ১নং যুগ্ম- আহ্বায়ক অ্যাডভোকেট মনজুরুল ইসলাম মোমরেজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোল্লা খায়রুল, জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ সুলতান মাহমুদ,বটিয়াঘাটা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও (ভারপ্রাপ্ত) আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন । সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম হিরো, জলমা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, উপদেষ্টা আব্দুল সত্তার আঁকন, মোঃ আসাবুর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সী, যুগ্ম-আহ্বায়ক মোঃ লিটন হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী ।