
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি
দামুড়হুদায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৯ টা থেকে উপজেলা মডেল মসজিদে দিনব্যাপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন কতর্ৃক আয়োজিত অনুষ্ঠিত উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার ৮৬ জন ছাত্র/ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। ইসলামের মৌলিক বিষয়, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের অনুকৃতি ও সমসাময়িক বিষয়সহ ক্বিরআত,আযান, হামদ/না’ত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দুপুরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। ক, খ ও গ এই তিন গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারীদের পুরুষ্কৃত করা হয়। ইফার দামুড়হুদা উপজেলা সুপার ভাইজার মারিয়া মাহবুবার সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লোকনাথপুর ডিএস আদর্শ মাদরাসার সুপার মাওলানা ছানোয়ার হোসেন ও দামুড়হুদা থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল। পুরুষাকার বিতরণ শেষে দেশ ও জাতীয় মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মুফতি মামুন হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ইফার মডেল কেয়ার টেকার আসাদুজ্জামান, সাধারণ কেয়ার টেকার আবুল হাসান ও শিক্ষক আব্দুর রহমান।