
দিনাজপুর জেলা প্রতিনিধি।
মোঃ শাহীন ইসলাম ।
জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি।
এই শ্লোগানকে সামনে রেখে
আজ ৬ অক্টোবর (শুক্রবার) দিনাজপুর খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খানসামা উপজেলার ইউএনও মো: তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন,
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, প্রমূখ।
এসময় বক্তারা বলেন
জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী কোনো শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। এজন্য বিষয়টিকে আরো কার্যকর ও সাধারণের মধ্যে সচেতনতা আনয়নের জন্য এই দিবস পালন করা হয়েছে।