দিনাজপুর জেলা প্রতিনিধি :
মো: শাহীন ইসলাম
আজ ২২ আগষ্ট (মঙ্গলবার) দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলা ২ নং খামার সাতনালা ইউনিয়নে
আসছে আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে চিরিরবন্দর উপজেলা ২নং খামার সাতনালা ইউনিয়নে প্রস্তুতি মিটিং ও আলোচনা শোভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা ২নং সাতনালা ইউনিয়ন (বিএনপি) সভাপতি জনাব আবেদ আলী শাহ্।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (দিনাজপুর- ৪) চিরিরবন্দর – খানসামা উপজেলার সবেক সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান মিয়া।
বিশেষ অতিথি ২নং সাতনালা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব এনামুল হক শাহ্।
বিশেষ অতিথি : জনাব মজিবুর রহমান শাহ্ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সভাপতি।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আব্দুর নুর।
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব মনিরুজ্জামান মনির সহ উপজেলা ও ইউনিয়নের সকল নেতৃত্ববৃন্দ। আলোচনা শেষে বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
