দিনাজপুর জেলা প্রতিনিধি।
মোঃ শাহীন ইসলাম ।
আজ বুধবার ৪ অক্টোবর ২০২৩ মাসিক আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ।
দিনাজপুর জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান সকল পর্যায়ের আমার প্রিয় সহকর্মীদের সহযোগিতায় আমি দিনাজপুর জেলা শ্রেষ্ঠ অফিসার হয়েছি তাই আমি প্রিয় সহকর্মীদের প্রতি অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
