
দিনাজপুর জেলা প্রতিনিধি :
মো: শাহীন ইসলাম।
দিনাজপুর- ৪ (চিরিরবন্দর খানসামা) উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রতীক বরাদ্দ দিয়েছেন।
সোমবার সকাল থেকে প্রার্থীরা দিনাজপুর জেলার রিটার্নিং অফিসারের কার্যলয় থেকে প্রতীক বরাদ্দ নিয়েছেন।
ঘোষিত তাফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের সঙ্গে শুরু হয়েছে দিনাজপুর -৪(চিরিরবন্দর -খানসামা) সংসদীয় আসনে ভোটের প্রচার প্রচরণা।
চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮ টা পর্যন্ত।
দিনাজপুর -৪ আসনটি চিরিরবন্দর -খানসামা উপজেলা নিয়ে গঠিত।
স্বাধীনতার পর থেকে এই আসনটি বেশির ভাগ সময় আওয়ামীলীগের দখলে।
এই দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৮৮৪ জন।
সংসদীয় আসনে এমপি প্রার্থী ও প্রতীক বরাদ্দ :-
১। আবুল হাসান মাহমুদ আলী- নৌকা। (আওয়ামীলীগ)
২। তারিকুল ইসলাম তারিক-
ট্রাক। (স্বতন্ত্র)।
৩। মোনাজাত চৌধুরী-
লাঙ্গল। (জাতীয় পার্টি)।
৪। আজিজা সুলতানা-
আম।
আগামী ৭ জানুয়ারী ব্যালটে এই ৪ প্রতীক থাকবে।