
লোহাগাড়া প্রতিনিধি সুকুমার নাথ
স্বাস্থ্যসেবায় অনন্য অবদান মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপদ গর্ভবতীর স্বাস্থ্যের উন্নয়নে সম্পুর্ণ রুপে নতুনায়নে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
দীর্ঘকাল বন্ধ থাকার পর পুনরায় গত রবিবার ১৮ফেব্রুয়ারি/২০২৪ ইং সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির পাশাপাশি জরুরী নিরাপদ সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে।
উক্ত ডেলিভারী সিজারিয়ান অপারেশনে মেডিকেল অফিসার ডা:-সাদিয়া তাবাসুম, জুনিয়র কনসালটেন্ট, ডাঃ দিলারা পারভীন (গাইনী এন্ড অবস), ডাঃ মো.সাজ্জাদুল আলম, এনেসথেসিস্ট ডাঃ মাহবুবুল আলম। সিনিয়র স্টাফ নার্সদের উপস্থিতে অপারেশন সম্পন্ন করেন।
বিভিন্ন ভাবে সার্বিক তত্বাবধানে ছিলেন ডাঃ এ,টি,এম, মনজুর মোর্শেদ ও আবাসিক মেডিকেল অফিসার গন।।
এ বিষয়টি নিশ্চিত করেন ডা:- কে এম আবদুল্লাহ আল মামুন স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।। তিনি তার বক্তব্য বলেন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। এতদিন চিকিৎসক ও জনবল সংকট থাকার কারণে সিজািয়ান অপারেশনের ব্যবস্থা পূনরায় চালু করা যায়নি। এনেসথেসিয়া ডাক্তারের সংকট ছিল। সম্প্রতি এনেসথেসিয়া ডাক্তার হাসপাতালে যোগদান করার পর প্রসূতির ডেলিভারী সিজার করা সম্ভব হয়েছে। এমতাবস্থায় মা ও শিশু সম্পূর্ণরুপে সুস্থ রয়েছে। এসময় তিনি বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন এবং সিভিল সার্জন, ডাঃ মো:ইলিয়াছ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।