
ফরিদপুর নগরকান্দা প্রতিনিধি।
রবিবার(২৭ অক্টোবর) এম,এন,একাডেমি মাঠে এ গণ সমাবেশ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।নগরকান্দা উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সোরহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আমীর,মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি’র সুযোগ্য পুত্র, শামীম সাইদি।। চেয়ারম্যান,আল্লামা সাইদি ফাউন্ডেশন,পিরোজপুর।
এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আওয়ামী-বাকশালীরা আমাদের প্রথমসারির সকল নেতাকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। এমন কোনো জুলুম-নির্যাতন নেই, যা আমাদের ওপর চালানো হয়নি। কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি। এসময় বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যার বিচার দাবি করেন তারা