
দুমকী(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে ইসলামী আন্দোলনের গন সমাবেশে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করা হয়েছে।
বুধবার(৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় থানাব্রীজ এলাকায় মাওলানা খান মাহবুবুর রহমানের সঞ্চালনায় দুমকি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন পটুয়াখালী জেলা ইসলামী আনদোলনের সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ কাজী গোলাম সরোয়ার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাও আবুল হাসান বোখারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আ: হাকিম, আর আই এম অহিদুজজামান, মাওলানা মোঃ মনিরুল ইসলাম, মুহাম্মদ আল আমিন প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন, দুমকি ও পটুয়াখালী জেলা শাখা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহত শহিদের স্মরণ করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেন।