নেত্রকোনা প্রতিনিধি
দুর্গাপুর থানা পুলিশ কতৃর্ক থানা এলাকায় অভিযান পরিচালনা করে দূর্গাপুর পৌরসভাধীন উৎরাইল বাজারে জনৈক শহিদুল ষ্টোর নামীয় দোকানের সামনে দুর্গাপুর টু শ্যামগঞ্জ গামী পাঁকা রাস্তার উপর হইতে একটি কভার্ডভ্যানসহ ১০২ (একশত দুই) বস্তা ভারতীয় চিনি, যাহার সর্বমোট মূল্য ২৪,০০,৮০০/- (চব্বিশ লক্ষ আটশত) টাকাসহ ০৩ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

