
কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
উপজেলা পরিষদ অভিবাদন মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিস মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আলম রাশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়ক মো. ইয়াসিন খন্দকার।
দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম রাশিদের সঞ্চালনায় সভায় অংশ নেন—
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপসহকারী প্রকৌশলী মামুন মিয়া, সালুয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, কুলিয়ারচর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইলিয়াস ভূইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জহির উদ্দিনসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিবসটির কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।