
গোয়াইনঘাট প্রতিনিধি
দেশের চলমান পরিস্থিতিতে অসংগতি প্রতিরোধ করার লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে তৎপর ভুমিকা রাখছে গোয়াইনঘাট ছাত্র পরিষদ।
শুক্রবার (৯ আগস্ট) সভাপতি শিব্বির আহমদ ও সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুনাঈম এর নেতৃত্বে ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা উপজেলার বিভিন্ন স্থাপনা, বাজার,মন্দির, রাষ্ট্রীয় সম্পদ পর্যবেক্ষণ করেন।
গোয়াইনঘাট শিব মন্দিরের দায়িত্বরতরা নিশ্চিত করেন যে, গোয়াইনঘাটে কোনো মন্দিরে হামলার হয়নি এবং অন্যান্য অঞ্চল থেকে গোয়াইনঘাট কম ঝুঁকিপূর্ণ।
এদিকে সালুটিকর মিত্রিমহলে সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ পাওয়ার পর গোয়াইনঘাট ছাত্র পরিষদ তাৎক্ষণিকভাবে সরাসরি উপস্থিত হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। স্থানীয় সচেতন নাগরিকের সহযোগিতার জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি জনাব রিয়াজ উদ্দিন বাবুল।
গোয়াইনঘাটের আপামর জনতা সবাই এক সুঁতোয় থাকুক এই প্রত্যাশা রাখেন নেতৃবৃন্দ।