
সোহেল আহমেদ
উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইর গাঁও গ্রামের শালিশ ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী মঈন উদ্দিন হত্যার এজহার ভুক্ত চার জন আসামী অদ্য২৮/১০/২০২৪ ইং আদালতে আত্মসমর্থন করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ প্রধান করে।
উল্যেখ্য,ব্যবসায়ী মঈন উদ্দিন (৫৫) গত ২৮ এপ্রিল বাড়ি থেকে নাছিমপুর বাজারের উদ্দেশ্য বেরিয়ে এসে নিখোঁজ হন।পরিবারের লোকজন প্রায় দু দিন বিভিন্ন জায়গায় খুঁজাখুজির পর ৩০ এপ্রিল রহিমের পাড়া নামক স্থানে চেলা নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তাহার লাশ দেখতে পায়,খবর পেয়ে দোয়ারা বাজার থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করে।
এ ঘটনায় নিহত মঈন উদ্দিনের ছোট ভাই মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে সন্দেহ ভাজন ছয় জনকে এজহার ভুক্ত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদের মধ্যে ১ নং আসামী
দ্বিন ইসলাম পিতা বাদশা মিয়া সাং রহমতপুর,উপজেলা ছাতক,২ নং আসামী আলিম উদ্দিন, পিতা উকিল আলী সাং দৌলতপুর, উপজেলা দোয়ারা বাজার, ও ৪ নং আসামী জালাল উদ্দীন, পিতা মিয়াজান আলী,সাং দৌলতপুর, উপজেলা দোয়ারা বাজার। এবং ৫ নং আসামী হেলাল আহমদ পিতা কলমদর আলী,সাং নাছিমপুর, উপজেলা দোয়ারা বাজার,সর্ব জেলা সুনামগঞ্জ। ঘটনার পরপর হাইকোর্ট থেকে এক মাসের আগাম জামিন নিয়ে আসলেও প্রায় পাচ মাস পর আজ নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।