
সোহেল আহমেদ
উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান দেওয়ান তানবীর আশরাফী চৌধুরী বাবু, বেসরকারি ফলাফল অনুযায়ী তার পাপ্ত ভোট ( আনারস) পেয়েছেন ২৭৩৫৮ ভোট এবং নিকটতম প্রতিদন্ধী পার্থী সদ্য বহিস্কৃত উপজেলা বি এন পি নেতা ও ভোগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম জুয়েল (দোয়াত কলম)পেয়েছেন ২২১৫৮ ভোট।
অন্যিকে প্রথমবারের মতো চমক দেখিয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ নেতা ও লিয়াকত গন্জ স্কুল এন্ড কলেজ এর প্রভাষক মোঃ আবুবকর সিদ্দীক ( বৈদ্যুতিক বাল্ব) পেয়েছেন ১১৬৭৩ ভোট, তার নিকটতম প্রতিধন্ধী উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান সংসদের সভাপতি বশির আহমেদ ( চশমা) পেয়েছেন ১০৯৪৫ ভোট। এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোছাঃ শিরিনা বেগম ( হাস) পেয়েছেন ১৫ ৮৯০ ভোট,তার নিকট তম পার্থী মোছাঃ লাইলী আক্তার লাকী ( সেলাই মেশিন) পেয়েছেন ১৩১৮২ ভোট।
সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত শান্তি পুর্ন ভাবে চলতে থাকে ৬ষ্ট উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহন অনুষ্ঠান।